সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪

সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী–স্ত্রীসহ একই পরিবারের ৩ জন নিহত, আহত ৪

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে বাসচাপায় ব্যাটারিচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মহাসড়কের মুলিবাড়ী-কড্ডার মোড়ের মধ্যভাগে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পূর্ব বাঐতাড়া গ্রামের গোলাম মোস্তাফার ছেলে সফিকুল ইসলাম (৩৫), সফিকুলের স্ত্রী সুমনা বেগম (৩০) ও বোন লাকী আক্তার (২৫)। এ দুর্ঘটনায় ভ্যানচালক ও আরও তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন নিহত সফিকুলের মা রঙ্গীলা বেগম (৫০), ভাবি জোবাইদা খাতুন (৩৫), জোবাইদার মেয়ে রাইসা খাতুন (৩) ভ্যানচালক নুরুল ইসলাম (৪৬)।

Scroll to Top