সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা | চ্যানেল আই অনলাইন

সালিশি বৈঠককে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে হত্যা | চ্যানেল আই অনলাইন

মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের বলুকগ্রামে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাদশা মোল্যা (৫০) নামের একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে এ ঘটনা ঘটে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, বৃহস্পতিবার জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গাচাষি আনোয়ার হোসেন ও শিউলি খাতুনের মধ্যে বিরোধ দেখা দেয়। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে সালিশি মীমাংসার আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির (২২) উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশা মোল্যাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে।

স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর প্রতিপক্ষের লোকজন আনোয়ারের বাড়িতে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Scroll to Top