সামনে উত্তর কোরিয়া, মন চাঙা করতে সিডনি অপেরা হাউস ভ্রমণে আফঈদারা

সামনে উত্তর কোরিয়া, মন চাঙা করতে সিডনি অপেরা হাউস ভ্রমণে আফঈদারা

নিয়মিত গোলকিপার রুপনা চাকমাকে সরিয়ে কোচ বাটলার একাদশে রাখেন দলের তৃতীয় গোলকিপার মিলি আক্তারকে। উচ্চতার কারণেই তাঁকে দলে নেওয়া। ১৯ বছরের মিলি কোচের আস্থার প্রতিদান দিয়েছেন। গোলকিপার কোচ মাসুদ তাই খুশি, ‘মিলিকে নিয়ে আমাদের পরিকল্পনা আরও দুই মাস আগে থেকে। চীনের বিপক্ষে মিলিকে দিয়ে শুরু করব, সেটা দুই মাস আগেই পরিকল্পনা করি হেড কোচের সাথে কথা বলে। নারী লিগের সময় এবং আমার ট্রেনিং সেশনগুলোয় সেভাবেই কাজ করেছি। চীনের শক্তির দিকগুলো নিয়ে বিশ্লেষণ করেছি, যেখানে মিলির উচ্চতা আমরা কাজে লাগাতে পারি। সে প্রমাণ করেছে, সে ভালো খেলতে পারে।’

বাংলাদেশের গোলরক্ষক কোচ যোগ করেন, ‘পরের ম্যাচটা আরও গুরুত্বপূর্ণ আমাদের জন্য। যদি ভাগ্য সহায় থাকে আর যদি একটা পয়েন্ট আনতে পারি… ওইভাবেই উজ্জ্বীবিত করছি মেয়েদের। উত্তর কোরিয়াকে নিয়ে আজ আর কাল কাজ করব। আশা করি, মেয়েরা ভালো করবে।’

Scroll to Top