সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
শুক্রবার (৫ জুন) ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
১৮৮ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রফিকুল ইসলাম নোমান। এছাড়া ৬৬ জনকে সহ-সভাপতি করা হয়েছে।
কমিটিতে মোহাম্মদ মিজানুর রহমানকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। একই সঙ্গে ৮১ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
অন্যদিকে, মো. রাকিব হাসানকে সাংগঠনিক সম্পাদক এবং ২৫ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির হাসান এবং সহ-প্রচার সম্পাদক হয়েছেন নজরুল ইসলাম।
এছাড়া দফতর সম্পাদক পদে মো. শারাফাত হোসাইন এবং সহ-দফতর সম্পাদক পদে জাহিদ হাসানকে মনোনীত করা হয়েছে। নতুন কমিটিতে সাতজনকে সদস্য হিসেবেও রাখা হয়েছে।



