সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

সাভারে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার | চ্যানেল আই অনলাইন

সাভারের আশুলিয়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জানুয়ারি) সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি মাছের আড়তের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা গত ৩-৪ দিন আগে ওই যুবককে হত্যা করা হয়েছে। তার নাম ঠিকানা ও হত্যাকাণ্ডের রহস্য জানতে কাজ করছে পুলিশ।

পুলিশ জানায়, সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার পলাশবাড়ি মাছের আড়তের পাশে একটি ডোবার মধ্যে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Scroll to Top