বিদেশে বিপুল সম্পদের পাহাড় গড়া ও বিলাসবহুল জীবনযাপনের অভিযোগে আলোচিত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের বিলাসবহুল ফ্ল্যাটে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। অভিযানে মিলেছে দামি গাড়ির চাবি, বিলাসবহুল ঘড়ির প্যাকেটসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত। যদিও দুদকের দাবি, ফ্ল্যাট থেকে আগেই অনেক মূল্যবান সামগ্রী সরিয়ে ফেলা হয়েছে।



