সাইফের হামলাকারী চিহ্নিত – DesheBideshe

সাইফের হামলাকারী চিহ্নিত – DesheBideshe

সাইফের হামলাকারী চিহ্নিত – DesheBideshe

মুম্বাই, ০৮ ফেব্রুয়ারি – বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় নিত্য নতুন তথ্য সামনে আসছে। সর্বশেষ তথ্যমতে, আটক শরিফুল ইসলাম শেহজাদই সাইফের ওপর হামলা করেছে- এমনটাই জানিয়েছে মুম্বাই পুলিশ। তার ফিঙ্গারপ্রিন্টও মিলে গেছে হামলাকারীর ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে।

এর আগে ফিঙ্গারপ্রিন্ট রিপোর্টে জানা গিয়েছিল, সাইফের বাড়ি থেকে হামলাকারীর যে ১৯টি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গিয়েছে, সেগুলির সঙ্গে আটক শরিফুলের আঙুলের ছাপের কোনও মিল নেই।

তবে এবার ভিন্ন তথ্য প্রকাশ করল মুম্বাই পুলিশ। অভিযুক্ত শরিফুল ইসলামের হাতের আঙুলের ছাপের সঙ্গে মিলে গেল ঘটনাস্থল থেকে পাওয়া আঙুলের ছাপ। যদিও এখনও ফাইনাল রিপোর্টের জন্য অপেক্ষা করছে পুলিশ, তবে শরিফুলই হামলাকারী, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে বলে জানাচ্ছে পুলিশ।

বুধবার আর্থার রোড জেলে সাইফ হামলার অভিযুক্ত শরিফুলের শনাক্তকরণ প্যারেডের ব্যবস্থা করা হয়েছিল।

অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করতে সাইফ-কারিনার বাসার পরিচারিকা, গৃহকর্মী এবং সাইফপুত্র জেহ’র আয়া কারাগারে গিয়েছিলেন বলে জানা গেছে। শনাক্তকরণ প্যারেডের সময় প্রায় একই চেহারার অন্য কয়েদিদের সঙ্গে শরিফুলকে দাঁড় করানো হয়েছিল। সাইফের বাসার পরিচারিকা ও গৃহকর্মীরা অন্য কয়েদিদের মধ্য থেকে শরিফুলকে চিনতে পেরেছেন। আর তারা নিশ্চিত করেছেন যে ১৬ জানুয়ারি রাতে শরিফুলই সাইফের ওপর হামলা করেছিলেন।

এদিকে মুম্বাই পুলিশ জানিয়েছে, অভিনেতা সাইফ আলি খানের উপর হামলায় অভিযুক্ত শরিফুল ইসলামের আঙুলের ছাপ খানের বাসভবনে পাওয়া আঙুলের ছাপের সাথে মিলে গেছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে আসে এই তথ্য। পুলিশ আরও জানিয়েছে যে তারা সাইফের বাড়ি থেকে একাধিক নমুনা সংগ্রহ করেছে এবং বিশ্লেষণের জন্য পাঠিয়েছে। কিছু রিপোর্ট এসেছে, অন্যগুলি এখনও আসার বাকি।

গত ১৬ জানুয়ারি গভীর রাতে সাইফ আলী খানের বাসভবনে ঢুকে তার ওপর হামলা করা হয়।

অভিনেতাকে ছুরি দিয়ে ৬ বার আঘাত করা হয়। ওইদিন নিরাপত্তারক্ষী ঘুমিয়ে থাকার সুযোগে অভিযুক্ত ১১তলায় উঠে যান এবং ফায়ার এক্সিটের ডাক্ট শ্যাফট দিয়ে অভিনেতার ফ্ল্যাটে প্রবেশ করেন। সাইফের ছেলেদের ঘরের কাছে সোজা চলে গিয়ে বাথরুমে লুকিয়ে ছিলেন হামলাকারী। গৃহকর্মী তাকে দেখে ফেলে চিৎকার করলে সাইফ এগিয়ে আসেন এবং তার সঙ্গে হাতাহাতি হয় হামলাকারীর। একপর্যায়ে সাইফকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় সেই হামলাকারী। গুরুতর অবস্থায় হাসপাতালে ছুটে যান সাইফ। হাসপাতালে তার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতাল ছাড়েন সাইফ। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।

আইএ/ ০৮ ফেব্রুয়ারি ২০২৫

Recent Posts

খুলনা-৩, ৬ ফেব্রুয়ারি – ‘স্মার্ট লাইফ, ফ্রি ওয়াইফাই’ স্লোগানকে সামনে রেখে খুলনা-৩ আসনের সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সুবিধার্থে বিএনপির উদ্যোগে চালু করা হয়েছে ফ্রি ওয়াইফাই জোন। খুলনা-৩ আসনের প্রতিটি থানার আওতাধীন খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী এলাকায় মোট ৬টি পয়েন্টে ২৪ ঘণ্টা উচ্চগতির ইন্টারনেট সুবিধাসম্পন্ন ‘বকুল’স ওয়াইফাই জোন’ উদ্বোধন করা হয়েছে। কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই যে কেউ খুব সহজে এই ওয়াইফাই সেবায় সংযুক্ত হতে পারবেন বলে জানানো হয়েছে। এ বিষয়ে রকিবুল ইসলাম বকুল উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে ইন্টারনেট আর কোনো বিলাসিতা নয় বরং এটি শিক্ষা, কর্মসংস্থান ও সমাজে সক্রিয় অংশগ্রহণের জন্য একটি মৌলিক প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। তিনি জানান জ্ঞান অর্জন এখন আর শুধু লাইব্রেরির চার দেয়ালে সীমাবদ্ধ নেই এবং হাতের মুঠোয় ইন্টারনেট থাকায় তরুণরা আধুনিক প্রযুক্তি শিখে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ পাচ্ছে। তিনি আরও জানান যে পর্যায়ক্রমে এই ফ্রি ওয়াইফাই সেবা খুলনা-৩ এর প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সম্প্রসারণ করা হবে যাতে কোনো গ্রাম বা নাগরিক ডিজিটাল সেবা থেকে বঞ্চিত না থাকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দীর্ঘমেয়াদি সামাজিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে এই উদ্যোগটি খুলনায় ডিজিটাল বৈষম্য কমানো এবং টেকসই কমিউনিটি উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন যে ফ্রি ওয়াইফাই সেবার মাধ্যমে শিক্ষার্থী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বৃহত্তর অর্থনীতির সঙ্গে আরও সহজে সংযুক্ত হতে পারবে। এ এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬ – DesheBideshe

Scroll to Top