সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক | চ্যানেল আই অনলাইন

সম্প্রচার বন্ধ করে শাকিরার সঙ্গে সেলফি তুলে আলোচনায় আর্জেন্টাইন সাংবাদিক | চ্যানেল আই অনলাইন

লাইভ সম্প্রচার চলছে দর্শকদের সামনে, কিন্তু এমন সময় সামনে যদি হেঁটে যাচ্ছিলেন পপ কুইন শাকিরা। তখন পেশাদারিত্ব ভুলে ‘ফ্যান বয়’ বনে যাওয়ায় আলোচানায় আর্জেন্টিনার প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক মার্সেলো বেনেদেত্তো। শাকিরার সঙ্গে সেলফি তুলতে সম্প্রচার বন্ধ করে দিয়েছেন তিনি।

বৃহস্পতিবারমেক্সিকো সিটির এস্তাদিও আজতেকাতে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচের আগে সরাসরি রিপোর্ট করছিলেনবেনেদেত্তো। ঠিক তখনই তার পাশ দিয়ে নিরাপত্তারক্ষী পরিবেষ্টিত হয়ে হেঁটে যাচ্ছিলেন ৪৯ বর্ষী কলম্বিয়ান গায়িকা শাকিরা।

সামনে শাকিরাকে দেখে বেনেদেত্তো আর নিজেকে ধরে রাখতে পারেননি। লাইভ ব্রডকাস্টের মাইক্রোফোন ফেলে রেখে মাঠের সীমানা ধরে সোজা দৌড় লাগান তার দিকে। কালো টপস আর ব্লু লেগিংস পরা শাকিরাও ভক্ত সাংবাদিককে হতাশ করেননি, হেসে পোজ দিয়ে সেলফি তোলেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই নেটিজেনরা বেনেদেত্তোর এই কাণ্ড দেখে বেশ মজা পাচ্ছেন। অনেকেই ক্যাপশনে লিখছেন, ‘লাইভ বাদ দিয়ে শাকিরার সাথে ছবি, একেই বলে সঠিক অগ্রাধিকার।’

নাইজেরিয়ান র‍্যাপার বার্না বয়ের সাথে এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম সং ‘দাই দাই’ গাইতে স্টেডিয়ামে এসেছিলেন শাকিরা।

Scroll to Top