এত দিন মহাকাশে বা ভিনগ্রহে বসবাসের প্রতিযোগিতার কথা শুনেছেন। তবে এবার পৃথিবীতে সমুদ্রের তলদেশে বসবাস উপযোগী স্টেশন তৈরির নতুন এক লড়াই শুরু হতে যাচ্ছে। আর এ কাজে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করছে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান।
সম্প্রতি যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপ’ সমুদ্রতলে মানুষের বসবাস উপযোগী ‘ভ্যানগার্ড’ নামের একটি স্টেশন তৈরি করেছে। ফ্লোরিডা কিজ ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারির ৫৬ ফুট গভীরে এটি স্থাপন করা হয়েছে। ৪০ বছরের মধ্যে মার্কিন জলসীমায় বসানো প্রথম সমুদ্রতল বাসস্থান এটি।



