যুদ্ধ বন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের (ইরানের) ‘সময় ফুরিয়ে আসছে’। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লিখেছেন, ‘তাদের উচিত পদক্ষেপ নেওয়া, দ্রুত; না হলে তাদের আর কোনো কিছু্ই থাকবে না। ‘এখন সময়টাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ!’ গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের কথা বলার ঠিক পূর্বমুহূর্তে এ বার্তা আসে।



