সবাই সম্মিলিতভাবে কাজ না করলে, দেশ এগিয়ে যাবে না: তথ্য মন্ত্রী | চ্যানেল আই অনলাইন

সবাই সম্মিলিতভাবে কাজ না করলে, দেশ এগিয়ে যাবে না: তথ্য মন্ত্রী | চ্যানেল আই অনলাইন

শুধু মুক্ত গণমাধ্যম নয়, এর সাথে সঠিক তথ্য নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ এবং সবাই সম্মিলিতভাবে কাজ না করলে দেশ এগিয়ে যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার (২ মে) রাজধানীর বসুন্ধরার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি।

পূর্বে সরকার গণমাধ্যমে কর্তৃত্ত প্রকাশ করতে চেয়েছে, কিন্তু বর্তমান সরকার সেই চরিত্র থেকে বের হয়ে এসেছে উল্লেখ করে তিনি বলেন, সবাই সম্মিলিতভাবে কাজ না করলে দেশ এগিয়ে যাবে না।

এসময় দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের এক প্ল্যাটফর্মে এনে দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তথ্যমন্ত্রী।

অনুষ্ঠানে নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরী, দৈনিক বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। দেশের রাজনীতি ঠিক হলেই সাংবাদিকতা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা তাদের।

Scroll to Top