Last Updated:
সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আয়োজন করেন ভোজের। মিড-ডে মিলের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে, নিজ হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন তিনি।

পূর্ব বর্ধমান: নারী-পুরুষ সমতার বার্তা ছড়িয়ে বিদ্যালয়ে আনন্দ ভাগ করলেন অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়। একুশ শতকের আধুনিক সমাজে দাঁড়িয়েও যখন নারী-পুরুষের ভেদাভেদ ও কন্যাভ্রূণ হত্যার মতো অমানবিকতা দেখা যায়, সেই প্রেক্ষাপটে এক অভিনব সামাজিক বার্তা দিলেন রায়না ২ ব্লকের রায়না ৩ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক দেবব্রত বন্দ্যোপাধ্যায়।
নিজের সদ্যোজাত কন্যা মেহুলি-র জন্মের আনন্দ ভাগ করে নিতে আজ বুধবার তিনি পৌঁছান লোহাই সিদ্ধেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে মিলিত হয়ে আয়োজন করেন ভোজের। মিড-ডে মিলের সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে, নিজ হাতে শিক্ষার্থীদের খাবার পরিবেশন করেন তিনি। এমন নজিরবিহীন ঘটনায় আনন্দে ভাসছে ছাত্র শিক্ষক সকলেই।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 13, 2025 10:17 PM IST



