সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত, নিখোঁজ অন্তত দুই – DesheBideshe

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত, নিখোঁজ অন্তত দুই – DesheBideshe

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত, নিখোঁজ অন্তত দুই – DesheBideshe

ঢাকা, ১৮ মার্চ – রাজধানীর সদরঘাটে দুটি লঞ্চের মধ্যে সংঘর্ষের ঘটনায় সোহাগ নামের ২২ বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় রেবা নামের ২০ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা নারী আহত হয়েছেন এবং অন্তত দুজন নিখোঁজ রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. ফয়সাল আহমেদ জানান নিহত যুবকের মরদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহত নারী ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানিয়েছেন ঘটনাস্থলে নৌ পুলিশের একাধিক দল কাজ করছে এবং প্রাথমিকভাবে দুজনের নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ঢাকা থেকে ইলিশাগামী আসা যাওয়া ৫ লঞ্চে ট্রলার দিয়ে যাত্রী তোলার সময় পেছন দিক থেকে ঢাকা থেকে দেউলা ঘোষেরহাটগামী এমভি জাকির সম্রাট ৩ লঞ্চটি সজোরে ধাক্কা দেয়। এতে অপেক্ষমাণ লঞ্চের কয়েকজন যাত্রী পিষ্ট হন। বরিশালের কাশিপুর যাওয়ার উদ্দেশ্যে লঞ্চে ওঠার সময় দুই লঞ্চের মাঝে চাপা পড়ে গুরুতর আহত হয়ে নদীতে পড়ে যান ওই অন্তঃসত্ত্বা নারী। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

এনএন/ ১৮ মার্চ ২০২৬



Scroll to Top