
কুমিল্লা, ৩০ মার্চ – ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে প্রশ্ন করা নিয়ে নিজের সংকোচের কথা জানিয়েছেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
সোমবার ৩০ মার্চ সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এই ঘটনা ঘটে। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটি সম্পূরক প্রশ্ন করার আগে হাসনাত আবদুল্লাহ বলেন, সালাহউদ্দিন সাহেবকে প্রশ্ন করলে তিনি কখন আবার নোটিশ দেওয়ার কথা বলেন, তা নিয়ে তিনি সবসময় সংকোচে থাকেন।
সম্পূরক প্রশ্ন শেষে এই তরুণ সংসদ সদস্য নিজের এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বয়সের পার্থক্য তুলে ধরেন। তিনি বলেন, তার বয়স বর্তমানে সাড়ে সাতাশ বছর এবং জন্ম ১৯৯৮ সালে।
অন্যদিকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ১৯৯১ সাল থেকেই সংসদে প্রতিনিধিত্ব করছেন। বয়সের এই পার্থক্যের কারণে প্রচলিত কোনো ভুলভ্রান্তি হলে সেগুলো সংশোধন করতেও তিনি প্রস্তুত আছেন বলে সংসদকে জানান।
এ এম/ ৩০ মার্চ ২০২৬





