সংবিধান সংশোধন: রাষ্ট্রে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের প্রশ্ন

সংবিধান সংশোধন: রাষ্ট্রে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের প্রশ্ন

একটি সুসংহত ও কার্যকর ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করার মাধ্যমে সব নাগরিক, তাদের ধর্মীয় বিশ্বাসনির্বিশেষে ন্যায়সংগত ও সমান মর্যাদার সঙ্গে আচরণ পাবে, এমন নিশ্চয়তা বিধান করা রাষ্ট্রের দায়িত্ব।

আমাদের সমাজের পরিপ্রেক্ষিতে ধর্মনিরপেক্ষতা কোনোভাবেই ধর্মকে প্রত্যাখ্যান নয়, বরং এটি প্রতিটি ধর্মীয় সম্প্রদায়ের নিজ বিশ্বাস ও ধর্মাচার পালন এবং তাদের প্রতি রাষ্ট্রের সমান আচরণ নিশ্চিত করা এবং রাষ্ট্রকে ধর্মীয় প্রভাবমুক্ত রাখা নিশ্চিত করার একটি নীতি।

এর মূল দর্শন হলো, রাষ্ট্রীয় শাসনব্যবস্থায় কোনো নির্দিষ্ট ধর্ম অন্য ধর্মগুলোর ওপর প্রাধান্য পাবে না, বরং নাগরিকদের ধর্মীয় বিশ্বাস ও অবিশ্বাসনির্বিশেষে সমান অধিকার ও মর্যাদা দেওয়া হবে। এই নীতি বিশ্বাসের স্বাধীনতাকে সুরক্ষিত করে, বৈষম্য রোধ করে এবং ধর্মীয় বিভেদের ঊর্ধ্বে উঠে জাতীয় ঐক্যের ভিত্তি সুদৃঢ় করে।

বাংলাদেশের মতো একটি সমাজে, যেখানে নানা ধর্ম রয়েছে এবং ধর্মীয় সহাবস্থানের একটি দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। সেখানে ধর্মনিরপেক্ষতা কেবল একটি সাংবিধানিক আদর্শই নয়, বরং চরমপন্থা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি কার্যকর রক্ষাকবচ।

Scroll to Top