সংখ্যাগরিষ্ঠরা যুক্তির চেয়ে অহংকার আর শক্তি প্রদর্শন করলে ফল ভালো হয় না: শিশির মনির

সংখ্যাগরিষ্ঠরা যুক্তির চেয়ে অহংকার আর শক্তি প্রদর্শন করলে ফল ভালো হয় না: শিশির মনির

সংবাদ সম্মেলনে শিশির মনির বলেন, ‘সরকারের কাছে আমরা এটা বলতে চাই যে অন্তর্বর্তী সরকারের সময়ে যেগুলোর মাধ্যমে মেজর রিফর্ম করা হয়েছে—এই অধ্যাদেশগুলো দয়া করে ল্যাপস করবেন না। বিশেষ করে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, গণভোট অধ্যাদেশ, ব্যাংক রেজোল্যুশন অধ্যাদেশ ও দুর্নীতি দমন কমিশন (সংশোধন) অধ্যাদেশ।’

সরকারের উদ্দেশে শিশির মনির বলেন, ‘এই অধ্যাদেশগুলোকে যদি আপনারা কোনো কারণে বাতিল করেন, তাহলে রিফর্ম আকারে রাষ্ট্রকে হাজির করার যে স্বপ্ন তৈরি হয়েছিল, এটা কিল হয়ে যাবে। জনগণ হতাশ হবে। জনগণ কোনো আশা দেখবে না, উই নিড হোপ।’

সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহসম্পাদক ও জামায়াতের ঢাকা মহানগরীর মজলিশে শুরা সদস্য মো. সাইফুর রহমান, আইনজীবী পারভেজ হোসেন ও সাদ্দাম হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top