বিশ্বকাপের শেষ ষোলোতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। শেষ বত্রিশে দুদলই কঠিন পরীক্ষা উতরে নকআউটের পরের ধাপে জায়গা করে নিয়েছে।
কেপ ভার্দের বিপক্ষে লড়াইয়ে শুরুতে পিছিয়ে পড়েও দারুণ প্রত্যাবর্তন করে ৩-২ গোলের জয় তুলে নেয় আর্জেন্টিনা। অন্যদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে ইতিহাস গড়ে শেষ ষোলো নিশ্চিত করে মিশর। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই আফ্রিকার দলটির প্রথম জয়।
আগামী ৭ জুলাই আটলান্টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার লক্ষ্য, আর ইতিহাস গড়ার ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে মিশর।

