টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ ছিল স্বাগতিক শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের। ঘরের মাঠে সেই ম্যাচ হেরে গেছে শ্রীলঙ্কা। চার ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে জিম্বাবুয়ে। ঝড়ো ব্যাটিং করে লঙ্কানদের বিপক্ষে ম্যাচসেরা হয়েছেন সিকান্দার রাজা।
কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। নির্ধাতির ২০ ওভারে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে স্বাগতিকেরা। জবাব দিতে নেমে ১৯.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮২ রান করে জিম্বাবুয়ে। ৬ উইকেটের বড় জয়ের পাশাপাশি চ্যাম্পিয়ন হয়ে সুপার এইটে দলটি।
শ্রীলঙ্কার ওপেনিং জুটিতে আসে ৩০ বলে ৫৪ রান। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৪৩ বলে ৪৬ রান আসলেও পরে আর কোনো জুটি তেমন কার্যকর প্রভাব রাখতে পারেনি। শেষ দিকে দুনিথ ভেল্লালেগে ও পবন রথনায়েকে ১০ বলে ২২ রানের একটি জুটি গড়েন।
লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন ওপেনার পাথুম নিশাঙ্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান করেন রথনায়েকে এবং ২২ রান আসে আরেক ওপেনার কুশল পেরেরার থেকে। এছাড়া ভেল্লালেগে ১৫ ও কুশল মেন্ডিস ১৪ রান করেন।
জিম্বাবুয়ের পক্ষে ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারবানি, ব্রাড ইভান্স ও গ্রায়েম ক্রেমার।
জবাব দিতে নেমে জিম্বাবুয়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিতেই প্রায় সব রান আসে। ওপেনার ব্রায়ান বেনেট সর্বোচ্চ ৬৩ রান করে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪৫ রান করেন অধিনায়ক রাজা এবং তৃতীয় সর্বোচ্চ ৩৪ রান করেন তাদিওয়ানসে মারুমানি।
শ্রীলঙ্কার দুশান হেমন্ত ২ উইকেট এবং একটি করে উইকেট নেন দাসুন শানাকা ও দুনিথ ভেল্লালেগে।




