ছেলেদের এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই

অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। সিরিয়ার বিপক্ষে হার দিয়ে শুরু করে, মাঝে দুই জয় তুলে, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও হেরে বাছাই শেষ করল কোচ লুডভিক ডি ক্রুইফের শিষ্যরা। দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে ও তৃতীয় ম্যাচে ম্যাকাওকে ১-০ ব্যবধানে হারিয়েছিল লাল-সবুজের দলটি।
আরব আমিরাতের রাস আল খাইমাহের এমিরেটস ক্লাব স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে হেরেছে স্বাগতিকদের বিপক্ষে। ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য ড্র থাকে দুদলের।
ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত সমতা ধরে রাখে বাংলাদেশ। ৬১ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। সালেম জামালের গোলে লিড নেয় সংযুক্ত আরব আমিরাত। ৯০ মিনিট শেষে যোগ করা চতুর্থ মিনিটে সাইফ হিশামের গোলে ব্যবধান দিগুণ করে জয় তোলে আরবের দেশটি।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

