শেখ হাসিনার ফাঁসির রায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয়েছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

শেখ হাসিনার ফাঁসির রায় আন্তর্জাতিক মানদণ্ড মেনে হয়েছে: মির্জা ফখরুল | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

শেখ হাসিনার ফাঁসির রায় আন্তর্জাতিক মানদন্ড মেনে বিচার করা হয়েছে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই রায়ে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার ১৭ নভেম্বর, রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে রাতে স্থায়ী কমিটির বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞা বিএনপি এ ব্যাপারে জনগণকে সর্বদা সচেতন থাকার আহবান জানান, পাশাপাশি একই সাথে বিএনপির অন্যান্য মামলায় অভিযুক্তদের সুবিচারের দাবি জানান। এছাড়া বিচারে অন্যায় ভাবে কাউকে যেন সাজা না দেওয়া হয়, সেদিকে খেয়াল রাখতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি আহবান জানান।

Scroll to Top