শুল্কমুক্ত আমদানি সুবিধা যেভাবে কাজে লাগাতে পারবে আট খাতের প্রতিষ্ঠান

শুল্কমুক্ত আমদানি সুবিধা যেভাবে কাজে লাগাতে পারবে আট খাতের প্রতিষ্ঠান

যা আমদানি করা যাবে না
এই শুল্কমুক্ত সুবিধায় বেশ কিছু পণ্য আনা যাবে না। সেগুলো হলো সিমেন্ট, প্রি-ফ্যাব ভবন, এমএস রড, বার, পার্টিকেল বোর্ড, তার, হোম অ্যাপ্লায়েন্স, এয়ার কন্ডিশনার, ফার্নিচার ও অফিস সরঞ্জাম এবং জ্বালানি পণ্য।

এ ছাড়া এই সুবিধায় শুল্কমুক্ত সুবিধা পেতে বেশ কিছু শর্ত পালন করতে হবে। এর মধ্যে অন্যতম হলো রপ্তানি আদেশ পাওয়ার পর উপকরণ-উৎপাদক সহগ, ব্যাংক নিশ্চয়তাপত্র, আমদানির পর আমদানিসংশ্লিষ্ট দলিলাদি, রপ্তানির পর রপ্তানিসংশ্লিষ্ট দলিলপত্র সংশ্লিষ্ট মূসক কমিশনারেটে জমা দিতে হবে। পাশাপাশি আমদানি করা কাঁচামালের ব্যবহার মাসিক ভ্যাট রিটার্নের মাধ্যমে জমা, বিক্রয় ও ক্রয় রেজিস্ট্রার সংরক্ষণ করতে হবে। এই সুবিধার আওতায় একই এলসির অধীনে একাধিকবার শুল্ক-করমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানি করা যাবে। তবে তা স্থানীয় বাজারের জন্য ব্যবহার করা যাবে না।

Scroll to Top