বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে উদ্বেগ। জনপ্রিয় টেলিভিশন শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর শুটিং চলাকালে হঠাৎ পড়ে গিয়ে হাঁটুতে চোট পেয়েছেন অভিনেতা—এমন খবর সামনে আসতেই চিন্তিত তার অনুরাগীরা।
দীর্ঘ অভিনয়জীবনে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন অমিতাভ। বয়সের ভার উপেক্ষা করেও নিয়মিত কাজ করে চলেছেন তিনি। কখনও বড় পর্দায়, কখনও টেলিভিশনের মঞ্চে—নিজের কর্মনিষ্ঠা দিয়ে বারবার মুগ্ধ করেছেন দর্শকদের। তাই শুটিংয়ের মধ্যে তার আহত হওয়ার খবর স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।
‘কৌন বনেগা ক্রোড়পতি’ দীর্ঘদিন ধরেই দর্শকদের পছন্দের অনুষ্ঠান। এর সঞ্চালক হিসেবে অমিতাভ বচ্চনের উপস্থিতি অনুষ্ঠানটিকে দিয়েছে আলাদা পরিচিতি। তার অনবদ্য উপস্থাপনা, সাবলীল কথোপকথন এবং প্রতিযোগীদের সঙ্গে আন্তরিক আচরণ দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে অভিনেতার হাঁটুর চোট কতটা গুরুতর, চিকিৎসার প্রয়োজন হয়েছে কিনা তা এখনও জানা যায়নি। অনুরাগীদের একটাই প্রত্যাশা—দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক ছন্দে কাজে ফিরুন তাদের প্রিয় ‘বিগ বি’।



