শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার গাজা সফর, সেনা মোতায়েন না করার আশ্বাস – DesheBideshe

শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার গাজা সফর, সেনা মোতায়েন না করার আশ্বাস – DesheBideshe

শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তার গাজা সফর, সেনা মোতায়েন না করার আশ্বাস – DesheBideshe

জেরুজালেম, ১২ অক্টোবর – যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বলেছেন, সংঘাত-পরবর্তী স্থিতিশীলতা নিয়ে আলোচনার জন্য তিনি গাজা সফর করেছেন।

শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ তিনি এ কথা জানান। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি ভূখণ্ডে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, তিনি সদ্য গাজা সফর শেষে ফিরেছেন এবং সেখানে সেন্টকমের নেতৃত্বে একটি ‘সিভিল-মিলিটারি কো-অর্ডিনেশন সেন্টার’ গঠনের বিষয়ে আলোচনা করেছেন, যা ‘সংঘাত-পরবর্তী স্থিতিশীলতার’ জন্য সহায়ক হবে।

সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ১২ অক্টোবর ২০২৫

Scroll to Top