শিগগিরই কিউবার পতন ঘটবে, সিএনএনকে জানালেন ট্রাম্প – DesheBideshe

শিগগিরই কিউবার পতন ঘটবে, সিএনএনকে জানালেন ট্রাম্প – DesheBideshe

শিগগিরই কিউবার পতন ঘটবে, সিএনএনকে জানালেন ট্রাম্প – DesheBideshe

ওয়াশিংটন, ৭ মার্চ – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে খুব শিগগির কিউবার পতন হবে। শুক্রবার সকালে সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সংবাদমাধ্যমটির উপস্থাপক ডানা ব্যাশকে টেলিফোনে দেওয়া ওই সাক্ষাৎকারে ট্রাম্প নিজের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্যের নানা দিক তুলে ধরেন।

আলোচনার এক পর্যায়ে তিনি কিউবা প্রসঙ্গ এনে বলেন, শিগগির কিউবার পতন ঘটতে যাচ্ছে। বিষয়টি অপ্রাসঙ্গিক মনে হলেও তিনি জানিয়ে রাখছেন যে কিউবা একটি চুক্তি করার জন্য মরিয়া হয়ে আছে। ট্রাম্প আরও জানান যে কিউবা যেহেতু চুক্তি করতে আগ্রহী, তাই তিনি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে সেখানকার দায়িত্ব দেবেন এবং পরিস্থিতির ওপর নজর রাখবেন। তবে বর্তমানে ইরান তাদের অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগের দিন হোয়াইট হাউসে ট্রাম্প মন্তব্য করেছিলেন যে কিউবানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্মভূমি কিউবাতে ফিরে যাওয়া এখন কেবল সময়ের ব্যাপার।

ইরানের সঙ্গে সংঘাতের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী লক্ষ্য যে কিউবা হতে পারে, সেই ইঙ্গিতই তিনি দিয়েছেন। গত বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছিলেন, তিনি খুব ভালো কাজ করছেন এবং তাঁর পরবর্তী কাজ হবে বিশেষ করে কিউবাকে নিয়ে। ট্রাম্প উল্লেখ করেন যে রুবিও এখন অপেক্ষায় আছেন এবং বর্তমান কাজ শেষ করার ওপর জোর দিচ্ছেন। ট্রাম্প প্রশাসনের কৌশল ব্যাখ্যা করে তিনি বলেন, তাঁরা চাইলে সবকিছু একই সময়ে করতে পারতেন, কিন্তু তাতে নেতিবাচক কিছু ঘটতে পারত। ধাপে ধাপে কাজ সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়ে তিনি জানান, তাঁরা দেশের স্বার্থে কোনো ঝুঁকি নিতে চান না।

এস এম/ ৭ মার্চ ২০২৬



Scroll to Top