এইচএসসি ও সমমানের ফলাফল প্রকাশের পর রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের চিরচেনা উৎসব নেই। বাতিল হওয়া ৬ টি বিষয়ের ফলাফল এসএসসি ও সমমানের ভিত্তিতে হওয়ায় সন্তুষ্ট নন অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এর বিরুপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাদের।