শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয়: ট্রাম্প | চ্যানেল আই অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন ডিসিতে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধবিরতি অপরিহার্য নয় বলে উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ১৮ আগস্ট বাংলাদেশ সময় রাত সোয়া ১১টার দিকে হোয়াইট হাউসের ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশাপাশি বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।

এক সাংবাদিক মার্কিন প্রেসিডেন্টকে প্রশ্ন করেন, যুদ্ধবিরতি না হলে ভয়াবহ পরিণতি হবে কি না। প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না যে আপনার যুদ্ধবিরতি দরকার।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, এটা হলে ভালো। কিন্তু শান্তির জন্য এটা গুরুত্বপূর্ণ নয়।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, যে কৌশলগত কারণে একটি দেশ বা অন্য দেশটি যুদ্ধবিরতি নাও চাইতে পারে।

যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের এই অবস্থান বস্তুত, গত শুক্রবার পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আগের অবস্থান থেকে ভিন্ন।

ওই বৈঠকে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে বসে তিনি সাংবাদিকদের বলেছিলেন, দ্রুতই তিনি যুদ্ধবিরতি চান। এতে রাজি না হলে রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকিও দিয়েছিলেন।

Scroll to Top