শহিদুলের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে চট্টগ্রামের সম্মানজনক সংগ্রহ – Allrounder BD

শহিদুলের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে চট্টগ্রামের সম্মানজনক সংগ্রহ – Allrounder BD

শহিদুলের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে চট্টগ্রামের সম্মানজনক সংগ্রহ – Allrounder BD

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রোমাঞ্চকর জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দ্বিতীয় ম্যাচেও একই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল তারা। তবে সেই স্বপ্নে ছোট-খাট একটা ধাক্কাই খেয়েছে চট্টগ্রাম। খুলনার বিপক্ষে আগে ব্যাটিং করে মাত্র ১২১ রান তুলতে পেরেছে শুভাগত হোমের দল। এনামুল হক বিজয়-নাহিদুল ইসলামদের জয়ের জন্য প্রয়োজন ১২২ রান।

টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই অভিষ্কা ফার্নান্দোর উইকেট হারায় চট্টগ্রাম। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম দারুণ খেলছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি তিনি। নাহিদুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন তামিম। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি তিনি। প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ১৩ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ১৯ রান।

আগের ম্যাচে দারুণ খেলা শাহাদত হোসেন দিপু এদিন তেমন কিছু করতে পারেননি। ১০ বল খেলে ৬ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি। নাজিবুল্লাহ জাদরানও পারেননি ইনিংস বড় করতে। নাহিদুল ইসলামের বলে হাবিবুর রহমান সোহানকে ক্যাচ দেওয়ার আগে করেছেন ২২ বলে ২৪ রান।

চট্টগ্রাম ১২১ রান করতে পেরেছে শহিদুল ইসলামের কল্যাণে। এদিন দারুণ ব্যাটিং করেছেন তিনি। টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেছেন শহিদুল। শেষ ওভারে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে করেছেন ৩১ বলে ৪০ রান।

খুলনার হয়ে ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন নাহিদুল ইসলাম।

Scroll to Top