শর্না-ফাইয়াজের দ্বিমুকুট জয়, ছেলেদের এককে রানার্সআপ চ্যানেল আই | চ্যানেল আই অনলাইন

শর্না-ফাইয়াজের দ্বিমুকুট জয়, ছেলেদের এককে রানার্সআপ চ্যানেল আই | চ্যানেল আই অনলাইন

‘ওয়ালটন অষ্টম মিডিয়া কাপ ব্যাডমিন্টন প্রতিযোগিতা-২০২৪’ শেষ হল। আসরে পুরুষ এককে চ্যাম্পিয়ন হয়েছেন নিউজ-২৪ এর ফাইয়াজ। রানার্সআপ হয়েছেন চ্যানেল আইয়ের আবদুল্লাহ আল নওফেল।

নিউজ-২৪ এর ফাইয়াজ পুরুষ দ্বৈতে এন. আলমের সঙ্গে জুটি গড়ে চ্যাম্পিয়ন হন। দ্বিমুকুট অর্জন করা ফাইয়াজ এবং আলম জুটি নিউজ-২৪ এর সাব্বির-তানভীর জুটিকে হারান, ফাইয়াজ অর্জন করেন দ্বিমুকুট।

মেয়েদের এককে মাকসুদা আক্তার লিসাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন শর্না। এরপর মিশ্র দ্বৈতে সাব্বিরকে সঙ্গে নিয়ে নিউজ-২৪ এর তানভীর-ফাহমিদা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন শর্না। অর্জন করেন দ্বিমুকুট।

পল্টনে শহীদ তাজউদ্দিন আহমেদ উডেন ফ্লোর জিমনেসিয়ামে ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। বিশেষ অতিথি হিসেবে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মেহরাব হোসেন আসিফ উপস্থিত ছিলেন।

Reneta April 2023

প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়নদের ৮ হাজার টাকা করে প্রাইজমানি, সঙ্গে ওয়ালটনের প্রেসার কুকার দেয়া হয়। রানার্সআপদের ৪ হাজার টাকার সঙ্গে ওয়ালটনের ব্লেন্ডার দেয়া হয়।

এবারের প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, নারী একক, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। যেখানে ৩০টি মিডিয়া হাউজের দুই শতাধিক মিডিয়াকর্মী অংশ নেন। প্রতিযোগিতার সর্বমোট প্রাইজমানি ছিল ১ লাখ টাকা। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র পৃষ্ঠপোষকতায় এ আসরের আয়োজক ছিল কুইন অব হার্টস।

Scroll to Top