
ঢাকা, ১৭ মার্চ – পবিত্র শবেকদর উপলক্ষে সরকারি ছুটির দিন থাকা সত্ত্বেও আজ মঙ্গলবার মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় সচিবালয়ের এক নম্বর ভবনে অবস্থিত মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা গিয়েছে যে আগামীকাল ১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
ফলে মঙ্গলবার থেকেই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য টানা সাত দিনের দীর্ঘ ছুটি শুরু হচ্ছে। এই ছুটির আবহেই প্রধানমন্ত্রী দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠকটি ডেকেছেন। আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে ইরান ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন ঈদুল ফিতর উদযাপনের প্রস্তুতি সংক্রান্ত বিভিন্ন দিক এই সভার মূল আলোচ্যসূচিতে স্থান পাবে বলে আশা করা হচ্ছে।
এস এম/ ১৭ মার্চ ২০২৬





