
ঈদকে সামনে রেখে মঙ্গলবার (২৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পারিবারিক ছবি প্রকাশ করেন কারিনার বাবা, দেশের সাবেক ফুটবলার কায়সার হামিদ। সেই পোস্টে তিনি মেয়েকে হারানোর গভীর বেদনার কথা তুলে ধরেন।
আবেগঘন ওই বার্তায় তিনি লেখেন, ঈদ আনন্দের বার্তা নিয়ে এলেও এবারের ঈদ তার কাছে বিষাদময়। পরিবারের মাঝখানে থাকা “লাল পরী” হঠাৎ করেই আকাশে উড়ে চলে গেছে। কারিনাকে ছাড়া এটাই তাদের প্রথম ঈদ। তিনি আরও বলেন, কারিনা সবসময় নিজে আনন্দে থাকতে এবং অন্যদের আনন্দ দিতে ভালোবাসতেন, অথচ আজ তিনি আর তাদের মাঝে নেই।
কায়সার হামিদ আরও জানান, ধর্মীয় ও সামাজিক আনুষ্ঠানিকতা পালন করলেও প্রতিটি মুহূর্তে মেয়ের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করছেন তারা। পোস্টের শেষাংশে তিনি মেয়েকে উদ্দেশ করে লেখেন, “আমার রাজকন্যা, তুমি আমাদের সঙ্গেই আছো। তোমাকে ঈদ মোবারক।”
এর আগেও একাধিকবার সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের স্মৃতিচারণ করে আবেগপূর্ণ লেখা প্রকাশ করেছেন তিনি। সেখানে মেয়ের অকাল মৃত্যু মেনে নেওয়ার কষ্ট ও প্রতিদিনের শূন্যতার অনুভূতির কথা তুলে ধরেন।
পোস্ট ‘লাল পরীটা আকাশে উড়ে গেছে’—কারিনাকে নিয়ে বাবার হৃদয়ছোঁয়া লেখা প্রথম হাজির বাংলা খবর.



