রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান | চ্যানেল আই অনলাইন

রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান | চ্যানেল আই অনলাইন

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

রাষ্ট্রীয় সফরে কাতার গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

আজ ৩ মে শনিবার সকালে তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সফরকালে জেনারেল ওয়াকার-উজ-জামান কাতারের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার বিষয়ে মতবিনিময় করবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সফর শেষে সেনাপ্রধান আগামী ৫ মে দেশে ফিরবেন।

Scroll to Top