রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

রামিসা হত্যা মামলার রায় হওয়াকে জনপ্রত্যাশার প্রতিফলন এবং আইনের শাসন প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৭ জুন) স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রামিসার মামলার রায় হওয়ায় জনপ্রত্যাশা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে।

মন্ত্রী আরও জানান, মামলার চার্জশিট দ্রুত দাখিল করায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হবে।

তিনি বলেন, তদন্ত ও চার্জশিট প্রক্রিয়ায় পুলিশের ভূমিকা ছিল দ্রুত ও প্রশংসনীয়।

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার হত্যার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৭ জুন) ঢাকার ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল-এর বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন।

Scroll to Top