‘রান্নার জন্য এমন ঠান্ডায় রাতবেরাতে উইঠা বইয়া থাকতে হয়’

‘রান্নার জন্য এমন ঠান্ডায় রাতবেরাতে উইঠা বইয়া থাকতে হয়’

‘ছয় দিন আগে এলপি গ্যাস কিনে নিয়েছি’
আরেক ভুক্তভোগী পুরান ঢাকার বাংলাবাজার এলাকার মো. আলমগীর। তাঁর পরিবারের সদস্য ৯ জন। মাসখানেক ধরে দিনের বেলা এই এলাকায় গ্যাস থাকে না বললেই চলে।  

আলমগীরের ভাষ্য, গ্যাসের সমস্যা থাকায় এক মাস আগে তিনি একটা রাইস কুকার কিনেছিলেন। সেটিতে ভাত রান্না হতো। আর মধ্যরাতে বাকি রান্না করতে হচ্ছিল।

আলমগীর মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘আমাদের এলাকায় দিনের বেলা সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত গ্যাস থাকে না। সন্ধ্যা সাতটার পর একটু পিনিপিনি (কম) আসে। মাসখানেক ধরে এই অবস্থা। রান্নার জন্য আগে দুইটা বাজেও উঠতে হয়েছে, তিনটা বাজে উঠতে হয়। এ জন্য ছয় দিন আগে এবার এলপি গ্যাস কিনে নিয়েছি।’

শুধু এই তিন পরিবারই নয়, এমন অবস্থা এখন রাজধানীসহ আশপাশের জেলাগুলোরও। দিনের বেশির ভাগ সময় রান্নার চুলায় হয় গ্যাস থাকে না, নয়তো গ্যাসের চাপ খুবই কম থাকে। প্রায় একই ধরনের পরিস্থিতি রাজধানীর পাশের জেলা গাজীপুর, নারায়ণগঞ্জসহ অন্য বড় শহরগুলোতেও। পাইপলাইনে গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকদের বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, ইলেকট্রিক চুলা ও লাকড়ির চুলা ব্যবহার করতে হচ্ছে।

Scroll to Top