রাতে ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায় | চ্যানেল আই অনলাইন

রাতে ১০ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায় | চ্যানেল আই অনলাইন

উচ্চচাপের গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি লিকেজ মেরামত কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

শনিবার (৬ জুন) এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রাত ৮টা থেকে আগামীকাল সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর-তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা, ভুলতা মোড় এলাকা এবং মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে। এছাড়া কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকার সম্ভাবনাও রয়েছে।

সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

Scroll to Top