রাজশাহীর গোদাগাড়ীতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠছেন অনেক কৃষক। মাঠে মাঠে সাদা ফুলে ভরা পেঁয়াজ গাছ যেন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে। চলতি মৌসুমেও ভালো লাভের আশায় চাষিরা ব্যস্ত বীজ উৎপাদনে। তবে এই সাফল্য ধরে রাখতে আমদানি নির্ভরতা কমানোর দাবি তাদের।