হাসানুজ্জামান আরও বলেন, দুর্বৃত্তরা মাইক্রোবাসের ভেতরে তিনজনকে বৈদ্যুতিক শক দেয় ও তাঁদের চারটি মুঠোফোন কেড়ে নেয়। পরে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের ফটকের কাছে তাঁদের ফেলে যায়। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁরা উদ্ধার হন এবং হাসানুজ্জামানকে খবর দেন। তিনি গিয়ে তাঁদের উদ্ধার করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন আজ শুক্রবার সকালে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা হলেও পুলিশ ঘটনার পর থেকেই কাজ করছে। তবে এখন পর্যন্ত মুরগিভর্তি গাড়ি উদ্ধার বা জড়িত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার তারিকুল ইসলাম বলেন, ঘটনার সময় র্যাব-১০ ফরিদপুর বা র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোনো দল টহলে ছিল না। ঘটনাটি জানার পর গাড়ি মালিক ও চালককে নিয়ে সম্ভাব্য স্থানে অভিযান চালানো হচ্ছে। দ্রুতই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।


