রাজধানীর গুলশান থেকে সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার – DesheBideshe

রাজধানীর গুলশান থেকে সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার – DesheBideshe


রাজধানীর গুলশান থেকে সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার – DesheBideshe

ঢাকা, ২৭ জুন – জামালপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার রাতে রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান নূর মোহাম্মদের বিরুদ্ধে জামালপুরে মামলা রয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে চলতি বছরের ১ জানুয়ারি বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার স্ত্রী রওশন আরা বেগম ও ভাতিজা সাইফুল ইসলামের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ঢাকার একটি আদালত। নূর মোহাম্মদকে গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায় তার বিরুদ্ধে থাকা বিভিন্ন অভিযোগের বিষয়ে পুলিশি তদন্ত চলছে।

এনএন/ ২৭ জুন ২০২৬



Scroll to Top