রাজধানীর উত্তরায় আয়েশা আক্তার নামে এক গৃহকর্ত্রী নিহতের ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই। সংস্থাটি বলছে, গৃহকর্মী পেশার আড়ালে পেশাদার চুরির সাথে জড়িত ছিলো বিলকিস। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে আরও ৫টি মামলার কথা জানিয়েছে পিবিআই।