রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা | চ্যানেল আই অনলাইন

রবীন্দ্র সরোবরে হাজার কণ্ঠে বর্ষবরণ ও জমজমাট বৈশাখী মেলা | চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে অন্যান্য বছরের মতো এবারও শুরু হয়েছে হাজারও কণ্ঠে বর্ষবরণ। এ আয়োজনকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের পদচারণায় মুখরিত ধানমন্ডির রবীন্দ্র সরোবর।

আজ ১৪ এপ্রিল পহেলা বৈশাখ ভোর ৫টা ৩০ মিনিটে শুরু হয়েছে এ অনুষ্ঠান। হাজার কণ্ঠে গানের মাধ্যমে বরণ করা হচ্ছে বাংলা নতুন বছর ১৪৩৩। বাংলা গানের সুর সঙ্গীতের মূর্চ্ছনায় অনুষ্ঠানটি চলবে সকাল ৯ টা পর্যন্ত।

আয়োজনে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা অংশগ্রহণ করেছেন। এছাড়াও দেশের খ্যাতিমান শিল্পী রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল, লুইপাসহ তরুণ প্রজন্মের একঝাঁক শিল্পী সঙ্গীত পরিবেশন করছেন। আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টপাধ্যায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন দীপ্তি চৌধুরী।

বৈশাখী মেলা
সঙ্গীত ও আবৃত্তি অনুষ্ঠানের পাশাপাশি রয়েছে বৈশাখী মেলা। বাঙালি ঐতিহ্যের নানান তৈজষপত্রের পসরা দিয়ে সাজানো হয়েছে এ মেলা। রয়েছে নাগরদোলা সহ অন্যান্য আয়োজন। এ পর্বে উপস্থিত থাকবেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুনসহ শিল্পসাহিত্য জগতের বিখ্যাত ব্যক্তিরা। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেবেন শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

Scroll to Top