কলকাতার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’-এর সঞ্চালকের দায়িত্বে আর দেখা যাচ্ছে না টালিউড অভিনেত্রী রচনা ব্যানার্জিকে। শোটি থেকে তার সরে দাঁড়ানোর বিষয়টি ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা।

জানা গেছে, রচনার পরিবর্তে নতুন সঞ্চালক হিসেবে জায়গা নিতে পারেন আরেক জনপ্রিয় টালিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। এ বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ নাকি ইতিমধ্যে তার সঙ্গে যোগাযোগও করেছে।
এছাড়া গত কয়েক মাস ধরে নিয়মিতভাবে এই জনপ্রিয় অনুষ্ঠানে রচনাকে দেখা যাচ্ছে না, যা নিয়েও দর্শকমহলে কৌতূহল তৈরি হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তবে এ বিষয়ে এখন পর্যন্ত চ্যানেল বা সংশ্লিষ্ট কারও পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে রচনার সরে দাঁড়ানো এবং নতুন সঞ্চালক নিয়ে আলোচনাকে আপাতত জল্পনাই বলা হচ্ছে।



