যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় কারাগারে শমসের মবিন চৌধুরী

যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় কারাগারে শমসের মবিন চৌধুরী

আদালত–সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, পল্টন থানায় করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার শমসের মবিন চৌধুরীকে আজ আদালতে হাজির করা হয়। পুলিশের পক্ষ থেকে তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। অন্যদিকে শমসের মবিন চৌধুরীর পক্ষে জামিন চেয়ে আদালতে আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শমসের মবিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত বছরের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের দিন সংঘর্ষে যুবদল নেতা শামীম মোল্লা নিহত হন। তাঁকে হত্যার অভিযোগে গত ১৪ সেপ্টেম্বর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৭০৪ জনকে আসামি করে একটি মামলা করেন ছাত্রদলের সাবেক এক নেতা।

Scroll to Top