ইরানের ওপর নতুন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের মার্কিন পরিকল্পনাকে ঘিরে উত্তেজনার মধ্যেই আসিম মুনিরের এ সফর হচ্ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, নতুন নিষেধাজ্ঞার জবাবে তারা সামরিক পদক্ষেপ নিতে পারে।
ইরানের বিরুদ্ধে পরিকল্পিত নতুন নিষেধাজ্ঞার বিস্তারিত আজ ঘোষণা করার কথা রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এটি হতে যাচ্ছে ইরানের বিরুদ্ধে ‘ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা’।
ইরানকে আন্তর্জাতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করতে ট্রাম্প ইতিমধ্যেই হুঁশিয়ারি দিয়েছেন, কোনো দেশ তেহরানকে কোনো ধরনের অর্থনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করলে তাদেরও মারাত্মক অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হবে।