যুদ্ধ থামাতে এক হতে যাচ্ছে ৪ মুসলিম দেশ

যুদ্ধ থামাতে এক হতে যাচ্ছে ৪ মুসলিম দেশ

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ঘনীভূত হওয়া যুদ্ধের কালো মেঘ সরাতে এক নজিরবিহীন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে মুসলিম বিশ্বের চার প্রভাবশালী রাষ্ট্র। আগামী রোববার পাকিস্তানের বিশেষ আহ্বানে আয়োজিত এই হাই-ভোল্টেজ বৈঠকে অংশ নিতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং মিসর।

যুদ্ধ থামাতে এক হতে যাচ্ছে ৪ মুসলিম দেশ

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে সৃষ্ট ভয়াবহ উত্তেজনা প্রশমনই এই জোটের মূল লক্ষ্য।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের বরাতে জানা গেছে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এই দুই দিনের বৈঠকে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা যুদ্ধের ভয়াবহতা রুখতে এবং মধ্যস্থতার নতুন পথ খুঁজতে বিস্তারিত আলোচনায় বসবেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই উদ্যোগের গুরুত্ব তুলে ধরে জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতি কোন দিকে মোড় নিচ্ছে এবং শান্তি ফেরাতে চার দেশ সম্মিলিতভাবে কী ভূমিকা রাখতে পারে, তা এই বৈঠকেই নির্ধারিত হবে। মূলত একটি কার্যকর ও শক্তিশালী শান্তি প্রক্রিয়া তৈরি করাই এই কূটনৈতিক মিশনের মূল উদ্দেশ্য। ইতোমধ্যে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের একটি গোপন প্রস্তাব তেহরানের কাছে পৌঁছে দিয়েছে এবং আলোচনার ভেন্যু হিসেবেও নিজেদের আগ্রহের কথা জানিয়েছে।

ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছাল ব্রাজিল-আর্জেন্টিনা, বাংলাদেশের অবস্থান কী?

যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের সঙ্গে আলোচনা বেশ ইতিবাচকভাবেই এগোচ্ছে, তবুও তেহরান এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কৌশলগত গোপনীয়তা বজায় রেখেছে। তবে রোববারের এই চারদেশীয় বৈঠককে বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে শান্তির সবচেয়ে বড় আশা হিসেবে দেখছে বিশ্ববাসী।

Scroll to Top