যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে রাতে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি – DesheBideshe

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে রাতে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি – DesheBideshe

যুদ্ধবিধ্বস্ত ইরান থেকে রাতে দেশে ফিরছেন ২৮০ বাংলাদেশি – DesheBideshe

ঢাকা, ২০ মার্চ – যুদ্ধবিধ্বস্ত ইরানে আটকে পড়া ২৮০ জন বাংলাদেশি নাগরিক শুক্রবার দিবাগত রাত দেড়টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে যে এই আটকে পড়া বাংলাদেশিদের স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার সঙ্গে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির এবং পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়াম উপস্থিত থাকার কথা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে আটকে পড়া বাংলাদেশিদের প্রথমে তেহরান থেকে সড়কপথে আজারবাইজান সীমান্তে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে পুনরায় সড়কপথে তাদের বাকুতে নেওয়া হয়। বাকুর বিমানবন্দর থেকে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে করে তাদের ঢাকায় নিয়ে আসা হচ্ছে।

ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর পুরো প্রক্রিয়াটি তদারকি করছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়ায় সহায়তা করার জন্য ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুইজন কর্মকর্তাও বর্তমানে বাকুতে অবস্থান করছেন।

এর আগে গত বছরের জুন মাসে ইরানের সঙ্গে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সংঘাতের সময়ও ইরান থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছিল। সেই সময় বাংলাদেশিরা ইরান থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তান হয়ে বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছিলেন।

এনএন/ ২০ মার্চ ২০২৬



Scroll to Top