যুদ্ধ কবে বন্ধ হবে—এমন প্রশ্নের জবাবে খলিলুর রহমান বলেন, যুদ্ধ বন্ধ এখন শুধু যুক্তরাষ্ট্রের হাতে নেই এমনকি দেশটির একার সিদ্ধান্তও নয়। তবে বাংলাদেশের মতো দেশের জন্যে এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে, তা বহন করা অসম্ভব।
বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে কূটনৈতিকভাবে ইরান সংকটের সমাধান করার জন্য যুক্তরাষ্ট্রকে আহ্বান জানানো হয়েছে।



