মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের | চ্যানেল আই অনলাইন

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের | চ্যানেল আই অনলাইন

পোল্যান্ডে চলমান ওয়ার্ল্ড অ্যাথলেটিকস ইনডোর চ্যাম্পিয়নশিপে মৌসুমসেরা টাইম করলেও ৬০ মিটার দৌড় থেকে আর সেমিফাইনালে উঠতে পারেননি বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। শুক্রবার তিনি সাতজনের মধ্যে পঞ্চম স্থান অর্জন করেছেন।

প্রতিযোগিতার দুই নম্বর হিটে অংশ নিয়েছিলেন এই স্প্রিন্টার। সাতজন প্রতিযোগীর মধ্যে তিনি পঞ্চম স্থানে থাকলেও সব মিলিয়ে ৪৯ জন অ্যাথলেটের মধ্যে তার অবস্থান ছিল ৩৭তম। প্রতি হিটের প্রথম তিন জন এবং বাকিদের মধ্যে সেরা টাইমিংধারী তিন স্প্রিন্টার সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন।

দ্বিতীয় হিটে ইমরানুর ৬.৭১ সেকেন্ড সময় নিয়েছেন। যা সেমিফাইনালে উঠতে প্রয়োজনীয় সময়ের চেয়ে ০.০৯ সেকেন্ড বেশি। পর্তুগালের স্প্রিন্টার এলয় বেনিতেজ ৬.৬২ সেকেন্ড সময় নিয়ে শেষ সেমিফাইনাল স্পট নিশ্চিত করেন।

ইংল্যান্ড প্রবাসী এই অ্যাথলেট ২০২৩ সালে কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ জিতে দেশের জন্য ইতিহাস গড়েছিলেন। তবে পরবর্তী আসরগুলোতে সেই সাফল্যের পুনরাবৃত্তি করা তার জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।

Scroll to Top