মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ | চ্যানেল আই অনলাইন

মোস্তাফিজের থেকে শেখার অনেককিছু আছে: হারিস রউফ | চ্যানেল আই অনলাইন

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) উদ্বোধনী ম্যাচে হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে জয়ে শুরু করেছে মোস্তাফিজুর রহমান-পারভেজ হোসেন ইমনদের লাহোর কালান্দার্স। অভিষেক ম্যাচে ইমন সুবিধা করতে না পারলেও দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেছেন মোস্তাফিজ। ম্যাচ শেষে তার গুণগান গেয়েছেন সতীর্থ হারিস রউফ।

লাহোরের দেয়া ২০০ রানের লক্ষ্যের জবাবে ১৩০ রানে গুটিয়ে যায় হায়দরাবাদ। ৪ ওভারে ১৯ রান খরচায় ১ উইকেট নেন মোস্তাফিজ। ম্যাচে তার বোলিং গড়ই ছিল সর্বনিম্ন, ৪.৭৫।

পরে হারিস বলেছেন, ‘মোস্তাফিজ? কোন সন্দেহ নেই। বিশ্বজুড়ে টি-টুয়েন্টি লিগ খেলছে, বাংলাদেশের হয়ে অসাধারণ পারফরম্যান্স করছে।’

‘আমরাই ভাগ্যবান আমাদের বোলিং লাইনআপে সে আছে। বলতে পারবেন না যে তার থেকে কিছু শেখার নেই। নিজেই তার থেকে অনেককিছু শিখতে চেষ্টা করছি। সে অনেক অভিজ্ঞ। আপনে তার থেকে অনেককিছু পাবেন। আমি যেখানেই যাই শিখতে যাই।’

Scroll to Top