মেহেরপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কৃষকের মৃত্যু

মেহেরপুরে শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ কৃষকের মৃত্যু

প্রতিবেশী ও স্থানীয় সূত্রে জানা যায়, দগ্ধ অবস্থায় সাহাদুল ইসলামকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে। পরে সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাহাদুলের শরীরের অর্ধেক অংশ আগুনে পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুল্লাহ আলমগীর। তিনি বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে কুষ্টিয়ায় পাঠানো হয়েছিল।

Scroll to Top