মেসি–জাদুতে শিরোপার আরও কাছে ইন্টার মায়ামি

মেসি–জাদুতে শিরোপার আরও কাছে ইন্টার মায়ামি

আরও একবার জাদু ছড়ালেন লিওনেল মেসি। আর সেই জাদুতে আরেকটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছে ইন্টার মায়ামি। আজ এমএলএস কনফারেন্স কাপের সেমিফাইনালে সিনসিনাটিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি, সব কটি গোলের সঙ্গে জড়িয়ে আছে মেসির নাম। একটি করেছেন নিজে, বাকি তিনটিতে করেছেন সহায়তা। সেই তিন গোলের দুটি করেছেন তাদেও আলেন্দে, অন্যটি মাতেও সিলভেত্তির।

এই জয়ে আগামী শনিবারের ইস্টার্ন কনফারেন্স ফাইনালে উঠেছে মায়ামি, যেখানে তাদের প্রতিপক্ষ হবে ফিলাডেলফিয়া বা নিউ ইয়র্ক সিটি এফসির মধ্যে যেকোনো একটি দল। সেই ম্যাচ জিতলে প্রথমবারের মতো এমএলএস কাপের ফাইনালে উঠবে মায়ামি।

Scroll to Top