মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব

মেসিকে ২০৩০ বিশ্বকাপে খেলাতে বিশ্বজুড়ে স্বাক্ষর সংগ্রহের প্রস্তাব

মেসির প্রতি মুগ্ধতা প্রকাশের পাশাপাশি একটি ব্যতিক্রমী প্রস্তাবও দিয়েছেন এচেভেরি। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অবসর না নেওয়ার অনুরোধ জানানো উচিত, ‘একটি চিঠি লেখা উচিত। সারা বিশ্ব থেকে স্বাক্ষর সংগ্রহ করে মেসিকে অনুরোধ জানানো উচিত, যেন সে অবসর না নেয়। মেসিকে ছাড়া বিশ্ব ফুটবল কেমন হবে, সেটা ভাবলেই সবকিছু অন্য রকম মনে হয়। আমার বিশ্বাস, সে নিজেও অবসর নিতে চায় না।’

এচেভেরি আরও মনে করেন, আর্জেন্টিনার ফুটবলারদের জয়ের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। তাঁর ভাষায়, ‘আর্জেন্টিনার ফুটবলাররা জন্মগতভাবেই বিজয়ী। আমি সব সময় তাদের বিশ্বাস করি। কঠিন ম্যাচেও তারা জয়ের জন্যই মাঠে নামে।’
বলিভিয়ার ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় এচেভেরি ১৯৯৪ বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০০৪ সালে খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে নাম লেখান।

Scroll to Top